সুস্থভাবে বাঁচতে চান? মেনে চলুন এই ৯টি নিয়ম
By Super Admin · Jan 28, 2025

সুস্থও কর্মক্ষম থাকার জন্য সুষম খাবার ও স্বাস্থ্যকর অভ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি , কিছু সাধারণ নিয়ম মেনে চললে অনেক শারীরিক সমস্যা এড়ানো সম্ভব হয় এবং মানসিক ভাবে সুস্থ থাকা যায়।
১ . প্রতিদিন নয় হাজার কদম হাঁটুন:
হাঁটা হলো সবচেয়ে সহজ ও কার্যকর ব্যায়াম। এটি শরীরকে সক্রিয় রাখে , রোগ প্রতিরোধ ক্ষমতাবাড়ায় এবং নানা গুরুতর অসুখ দূরে রাখে। প্রতিদিন কমপক্ষে নয় হাজার কদম হাঁটার চেষ্টা করুন।
২ . দিনে আট গ্লাস পানি পান করুন
শরীরে পানির ভারসাম্য বজায় রাখা জরুরি।পর্যাপ্ত পানি পান করলে বিপাকক্রিয়া সুষ্ঠু হয় , ত্বক উজ্জ্বল থাকে এবং শরীর সুস্থ থাকে। তাই প্রতিদিনঅন্তত আট গ্লাস পানি পান করুন।
৩ . অন্তত সাত ঘণ্টা ঘুমান
শরীরও মস্তিষ্ককে সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। সাত ঘণ্টার কম ঘুম শরীরের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং ক্লান্তি , অবসাদও স্মৃতিশক্তি হ্রাসের কারণ হতে পারে।তাই ঘুমের সঙ্গে কোনো আপস নয় !
৪ . প্রতিদিন ছয় মিনিট মেডিটেশন করুন
মনকেপ্রশান্ত ও স্থির রাখতেনিয়মিত মেডিটেশন করুন। এটি মানসিকচাপ কমায় , মনোযোগ বৃদ্ধি করে এবং অবসাদদূর করতে সাহায্য করে।প্রতিদিন অন্তত ছয় মিনিট মেডিটেশনের অভ্যাস গড়ে তুলুন।
৫ . দিনে পাঁচ বার ফল ও সবজি খান
সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত জরুরি। প্রতিদিন কমপক্ষেপাঁচ বার তাজা ফল ও সবজি খান , যাতে শরীরেপ্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতিনা হয়।
৬ . কাজের মাঝে বিশ্রাম নিন
দীর্ঘ সময় একটানা কাজ করলে শরীরও মন ক্লান্ত হয়েপড়ে। তাই কাজের মাঝে মাঝে বিরতি নিন , এতে কাজের দক্ষতাও মনোযোগ বাড়বে এবং শারীরিক ক্লান্তি ও কমবে।
৭ . নিয়মিত তিন বেলা খাবার খান
ওজন কমানোর জন্য অনেকেই একবেলা খাবার বাদ দেন , যাস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রতিদিন সকালের নাস্তা , দুপুরের খাবার ও রাতের ডিনার নিয়ম করে খান। প্রয়োজন হলে দুই খাবারের মাঝে হালকা নাশতা বা ফল খান।
৮ . ঘুমের অন্তত ২ ঘণ্টা আগে রাতের খাবার খান
খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়লে হজমে সমস্যা হয় , যা অ্যাসিড রিফ্লাক্স , ওজন বৃদ্ধি ও অন্যান্য পরিপাকজনিত সমস্যার কারণ হতে পারে।তাই ঘুমাতে যাওয়ার অন্তত ২ ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন।
৯ . প্রতিদিন অন্তত ১ ধরনের শরীরচর্চা করুন
নিয়মিত শরীরচর্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মন ভালো রাখতে সাহায্য করে। তবে শরীরচর্চা মানেই যে জিমে যেতে হবে তা নয় ! হাঁটা , ইয়োগা , সাইক্লিং বা যে কোনো খেলাধুলা —যে কোনো একটি শারীরিক কার্যক্রম প্রতিদিন করুন।
এই ৯টি নিয়ম মেনে চললে সহজেইস্বাস্থ্যকর জীবনযাপন করা সম্ভব। আজথেকেই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন এবংসুস্থ থাকুন ! 😊
