কোল্ড প্রেস সরিষার তেল কি? কাঠের ঘানিতে কি ভাবে সরিষার তেল উৎপাদন হয়?
By Super Admin · Oct 20, 2024

কোল্ড প্রেস সরিষার তেল কি? কাঠের ঘানিতে কি ভাবে সরিষার তেল উৎপাদন হয়?
আমরা সবাই কাঠের ঘানির সাথে বেশ পরিচিত। এটি এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে বিভিন্ন ধরনের তেল নিষ্পেষণ করা হয়। সহজ ভাষায় বলতে গেলে, কাঠের ঘানি হলো এক ধরনের কাঠের তৈরি যন্ত্র, যার মাধ্যমে সরিষা, নারিকেল, সূর্যমুখী, বাদাম, তিসি ইত্যাদি তৈলবীজ থেকে তেল নিষ্পেষণ করা হয়।
এই ঘানিগুলো সাধারণত কাঠ দিয়ে তৈরি করা হয়, এবং এখানে বিভিন্ন ধরনের কাঠ ব্যবহৃত হয়। তেঁতুল কাঠ এই প্রক্রিয়ার জন্য সবচেয়ে উপযোগী হিসেবে বিবেচিত হয়। তেঁতুল কাঠের ঘানিতে নিষ্পেষণ করা তেল অন্যান্য কাঠের ঘানির তুলনায় বেশি মানসম্মত হয়, তাই অনেকেই তেঁতুল কাঠের ঘানির তেলকে পছন্দ করেন।
গরুর ঘানিঃ একসময় তেল নিষ্পেষণের প্রধান মাধ্যম ছিল গরুর ঘানি। তবে আধুনিক প্রযুক্তির কারণে মানুষ এখন নতুন নতুন যন্ত্রপাতি ব্যবহার করে সহজেই তেল নিষ্পেষণ করছে। তবুও গরুর ঘানির মাধ্যমে কোল্ড প্রেস পদ্ধতিতে তেল নিষ্পেষণ সম্ভব। তবে এই প্রক্রিয়ায় তেল নিষ্পেষণ করতে অনেক সময় লাগে, উৎপাদন কম হয়, এবং খরচও বেশি পড়ে।

কাঠের ঘানিতে তেল নিষ্পেষণ প্রক্রিয়াঃ কাঠের ঘানিতে তেল নিষ্পেষণের জন্য সরিষা তৈলবীজ প্রথমে একটি পাত্রে ঢালা হয়। এরপর ঘানি ঘুরতে শুরু করলে সেই কাঁচামাল নিষ্পেষণ হতে থাকে এবং তেলের ধারা কাঠের তৈরি নির্গমপথ দিয়ে নিচে পড়ে একটি পাত্রে জমা হয়। এ পদ্ধতিতে অনেক বেশি সময়ের অপচয় হয়।
কাঠের ঘানির তেল কেন জনপ্রিয়?
কাঠের ঘানির তেল জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হলো এর গুণগত মান। এক্সপেলারের মাধ্যমে তেল নিষ্পেষণ করার সময় উচ্চ তাপমাত্রা তৈরি হয়, যা তেলের পুষ্টিগুণ এবং স্বাদ নষ্ট করে দেয়। কিন্তু কাঠের ঘানিতে এই সমস্যা হয় না, কারণ এটি ধীরে ধীরে ঘোরে এবং তাপমাত্রা খুব কম থাকে। ফলে তেলের স্বাদ ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে।
আমরা সরাসরি তেঁতুল কাঠের ঘানিতে ভাঙানো ঠান্ডা এবং প্রথম চাপের খাঁটি সরিষার তেল তৈরি করি। এই প্রক্রিয়ায় কোনো প্রকার তাপ উৎপন্ন হয় না, যার ফলে তেল সম্পূর্ণ খাঁটি এবং গুণগত মানে পরিপূর্ণ থাকে। দেশি মাঘী সরিষা থেকে তৈরি আমাদের সরিষার তেল আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা এবং সুস্বাদে ভরপুর রাখতে সাহায্য করবে।

