শীতের সকালের নাস্তায় যেসব পুষ্টিকর ও উপকারী খাবার রাখবেন
By Super Admin · Jan 25, 2025

শীতের সকালে নাশতায় রাখুন পুষ্টিকর ও উপকারী খাবার:
শীতকাল অন্যান্য ঋতুর তুলনায় বেশি সংবেদনশীল , বিশেষ করে স্বাস্থ্য এবং খাবার গ্রহণের ক্ষেত্রে। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো সকালের নাশতা , কারণ এ সময় নেওয়া খাবার সারা দিনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। তবে শীতেরদিনে কী ধরনের খাবারনাশতায় রাখা উচিত , তাজানা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা এ বিষয়ে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আসুন , জেনে নিই শীতের সকালে নাশতায় রাখার মতো কিছু উপকারী খাবারের তালিকা।
শীতকালীন শাক -সবজি:
শীতকাল হলো বিভিন্ন পুষ্টিকর শাক -সবজির জন্য আদর্শ সময়। এই ঋতুতে পাওয়া শাক -সবজি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রতিদিনের নাশতায় শাক -সবজি রাখার চেষ্টা করুন। বিশেষ করে মিক্সড ভেজিটেবলখুবই উপকারী , কারণ এতে ভিটামিন , মিনারেল এবং ফাইবার থাকে , যা শরীরকে নানা রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
লাল আটার রুটি:
লালআটার রুটি একটি স্বাস্থ্যকরনাশতার উপাদান। এতে রয়েছে ভিটামিনবি এবং ফাইবার। ফাইবারকোষ্ঠকাঠিন্য দূর করে , আরভিটামিন বি শরীরকে উষ্ণরাখতে সাহায্য করে।
কম মসলাদার খাবার:
অতিরিক্ত মসলাদার খাবার পেটের সমস্যা এবং ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে। শীতকালেএই ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত , কারণ এটি শরীরেরসংবেদনশীলতা বাড়াতে পারে। স্বাস্থ্য ভালো রাখতে নাশতায়সাদামাটা ও সহজ পাচ্য খাবার রাখুন।
ঠাণ্ডা খাবার এড়িয়ে চলুন:
শীতকালে অনেকেই ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগে থাকেন , যারএকটি কারণ ঠাণ্ডা খাবারখাওয়া। শীতের সকালে ঠাণ্ডা খাবারের পরিবর্তে গরম এবং টাটকা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি শরীরকে উষ্ণ রাখতে সহায়তা করে।
ঔষধি উপাদান যোগ করুন:
শীতের সময় শরীরের রোগ -প্রতিরোধ ক্ষমতাকমে যেতে পারে। তাই নাশতায় কিছু ঔষধি উপাদান রাখা জরুরি। মধু , তুলসীপাতা , গোলমরিচএবং রসুনের মতো প্রাকৃতিক উপাদানশরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
চা —কিন্তু স্বাস্থ্যকর চা:
শীতেরসকালে শরীর উষ্ণ রাখতেচা অত্যন্ত কার্যকর। তবে সাধারণ চায়েরপরিবর্তে গ্রিন টি , তুলসী চাবা আদা চা পানকরুন। এগুলো শরীরকে সতেজ রাখার পাশাপাশিক্লান্তি দূর করে।
ডিম:
ডিমহলো প্রোটিনের চমৎকার উৎস। সেদ্ধ বাপোচ , যেকোনোভাবেই এটি খাওয়া যায়।ডিমে প্রোটিন ছাড়াও রয়েছে ভিটামিন ই , ক্যালসিয়াম এবংওমেগা -৩ , যা শরীরেরশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।
স্যুপ:
স্যুপএকটি পুষ্টিকর এবং সহজপাচ্য খাবার , যা শরীরকে শক্তি জোগানোর পাশাপাশি ঠাণ্ডা দূর করতে সহায়তাকরে। শীতের সকালে গরম স্যুপ শরীরকেউষ্ণ রাখতে পারে।
শীতে নিজেকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এই খাবারগুলো আপনারনাশতায় রাখতে ভুলবেন না। প্রতিদিন পুষ্টিকরও স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে শীতকালীন বিভিন্ন সমস্যার ঝুঁকি এড়ানো সম্ভব।

