আপনি কি জানেন প্রতিদিন সকালবেলা পায়খানা ক্লিয়ার না হলে কি কি সমস্যা হতে পারে? কেন যবের ছাতু খাওয়া উচিত? Why should eat Jober Chatu (Barley Grist)

আপনার যদি কোলেস্টেরল মাত্র বেশি থাকে,ডায়াবেটিস এর সম্ভাবনা থাকে,ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে,আইবিএস কিংবা গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, হজমের সমস্যা ফ্যাটি লিভার মূত্রনালী প্রদাহের মত সমস্যা থেকে থাকে তাহলে এই পোস্টটি আপনার জন্য। পোস্টটি খুব ছোট, কিন্তু তথ্যবহুল, শেষ পর্যন্ত পড়ুন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ।
আপনি কি জানেন প্রতিদিন সকালবেলা পায়খানা ক্লিয়ার না হলে কি কি সমস্যা হতে পারে? কেন যবের ছাতু খাওয়া উচিত? জানতে এই পোস্টটি শেষ পর্যন্তদেখুন। Why you should eat Jober Chatu (Barley Grist)
যবের ইংরেজি নাম‘বার্লি’। বাংলায় এটি পায়রা নামেও পরিচিত। এটি গম জাতীয় একধরনের শস্য দানা। যব পিষে গুঁড়ো করে ছাতু বানানো হয়। গমের স্বাদ মিষ্টি ও ঠান্ডা ধরনের হলেও যবের স্বাদ ভিন্ন। এতে রয়েছে মালটোজ , গ্লুকোজ , স্যাকারিন , লেসিথিন , এল্যানটয়েন , এমাইলেস এবং ভিটামিন-বি এর মতো উপাদান।
পুষ্টিগুণ ও উপকারিতা
মার্কিন স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ লাইন ও হেলথ বেনিফিট টাইমস-এ প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে , প্রতি ১০০ গ্রাম যব বা যবের ছাতুতে রয়েছে- ক্যালরি- ৯৬ গ্রাম , ফ্যাট- ১ গ্রাম , স্যাচুরেটেড ফ্যাট- ১ গ্রাম , কার্বোহাইড্রেট- ২২ গ্রাম , প্রোটিন- ২ গ্রাম , খাদ্যআঁশ- ৩ গ্রাম , সোডিয়াম- ২ মিলিগ্রাম এবং ম্যাঙ্গানিজ- ১ মিলিগ্রাম।
ওজন কমাতে যবের ছাতু
ওজন কমাতে চাইলে প্রতিদিন ছাতু খান এতে তাড়াতাড়ি ক্ষুধা লাগার প্রবণতাকে কমিয়ে দেয়
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে যবের ছাতু দারুন ভাবে কাজ করে তাই
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে যবের ছাতু খান।
ক্লোস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে যবের ছাতু
যবে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি র্যাডিকেলগুলো থেকে মুক্তি পেতে সহায়তা করে , এর ফলে রক্তে ক্লোস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
ক্যান্সারের ঝুঁকি কমাতে যবের ছাতু
যবে রয়েছে ফোলেট , লোহা , তামা এবং ম্যাঙ্গানিজের মত পুষ্টিকর প্রয়োজনীয় উপাদানে ভরপুর। এইসব উপাদান ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
শরীর চাঙ্গা রাখতে যবের ছাতু
নিয়মিত যব অথবা যবের ছাতু খেলে শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া জমতে পারে না ফলে শরীর চাঙ্গা থাকে।
হজমশক্তি বৃদ্ধি করে
মুত্রনালির প্রদাহ দূর করে
লিভার ভালো রাখে
বর্তমান সমাজে প্রতিদিন প্রায়ই দেখা যায় সকাল বেলা পায়খানা ক্লিয়ার হয় না , এটার মূল কারণ হলো আমরা যে খাবারটা খাই এতে কোন ফাইবার নেই। ফাইবার না থাকার কারণে সকালবেলা মল-মূত্র ত্যাগ করতে আমাদের কষ্ট হয়।
আপনি কি জানেন প্রতিদিন সকালবেলা পায়খানা ক্লিয়ার না হলে কি কি সমস্যা হতে পারে?

কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা শক্ত হয় , যার কারণে অনেকে মলত্যাগের সময় ব্যথা অনুভব করেন। কারও কারও ক্ষেত্রে একটানা তিন–চারদিন পায়খানা হয় না। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হলে পাইলস বা অর্শ রোগ কিংবা এনাল ফিসার বা গেজ রোগ এর মতো পায়ুপথের রোগ তৈরি হতে পারে। এবং এখান থেকে হতে পারে মরণব্যাধি ক্যান্সার।
বাঁচার একমাত্র উপায় অতিরিক্ত ফাইবার সমৃদ্ধ খাবার যেমন আমাদের যবের ছাতু , মিক্সড ছাতু , ছোলার ছাতু , যবের আটা , দেশি গমের লাল আটা।
এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার সাদা চালের ভাত খাবেন?সকালবেলা সাদা পরোটা
সাদা রুটি অথবা বাজার থেকে পাউরুটি কিনে খাবেন? নাকি হাই-ফাইবার সমৃদ্ধ যবের ছাতু অথবা যবের আটা খাবেন? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার।
ভালো খান সুস্থ থাকুন, বিষাক্ত খাবার থেকে আপনার প্রিয়জনকে দূরে রাখুন।
এই পোস্টটি ভালো লাগলে আপনার প্রিয়জনকে ভালো রাখতে শেয়ার করুন।
ওজন কমাতে, ক্লোস্টরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে, ক্যান্সারের ঝুঁকি কমাতে, শরীর চাঙ্গা রাখতে, কোষ্ঠকাঠিন্য, পাইলস বা অর্শ রোগ থেকে বাঁচতে আমাদের™ যবের ছাতু।











