মরিঙ্গা পাউডার - ৫০% ডিসকাউন্ট
  • মরিঙ্গা পাউডার - ৪২% ডিসকাউন্ট  Shop now
  • Need help? Call Us:   +8809613827475

Amader Oil

সরিষার দামের চেয়েও তেলের দাম কম? সস্তা সরিষার তেলের ভেতরের সত্যটা জানুন

সরিষার দামের চেয়েও তেলের দাম কম? সস্তা সরিষার তেলের ভেতরের সত্যটা জানুন

ভূমিকা : অসম্ভব অংকের রহস্য

 

বাজারে গেলে আপনি প্রায়ই দেখবেন চকচকে বোতলে সরিষার তেল বিক্রি হচ্ছে খুবই কম দামে। বোতল খুললেই ঝাঁঝও প্রচুর!

স্বাভাবিকভাবেই মনে হতে পারে “কম দামে ভালো তেল পেয়ে গেলাম” কিন্তু একটু ভাবুন  

  • বাজারে এক মণ সরিষার দাম কত?
  • সেই সরিষা থেকে কতটুকু তেল বের হয়?

ব্যবসায়ীরা নিশ্চয়ই লস দিয়ে তেল বিক্রি করছেন না।

তাহলে প্রশ্ন হলো সরিষার দামের চেয়েও তেলের দাম কম হচ্ছে কীভাবে? এই জায়গাটাতেই লুকিয়ে আছে বড় একটি বাস্তবতা।

 

সস্তা তেলের আসল উৎস

বাজারে যে তেলগুলো খুব কম দামে পাওয়া যায়, সেগুলোর বড় অংশই তৈরি হয় :

বিদেশ থেকে আমদানিকৃত হাইব্রিড বা জিএমও সরিষা দিয়ে।

এই বীজগুলোর বৈশিষ্ট্য :

  • ল্যাব-উন্নত (Hybrid / GMO)
  • অস্বাভাবিক উচ্চ ফলন
  • উৎপাদন খরচ কম

ফলে এগুলো দিয়ে তেল তৈরি করলে বাজারে কম দামে বিক্রি করেও লাভ করা সম্ভব হয়।

অন্যদিকে দেশি সরিষা :

  • ফলন কম
  • উৎপাদন ব্যয় বেশি
  • কিন্তু প্রাকৃতিক গুণ বজায় থাকে

এই কারণেই খাঁটি দেশি সরিষার তেল কখনোই খুব সস্তা হতে পারে না।

 

সরিষার তেলের ঝাঁঝ সবসময় ভালো লক্ষণ নয়

অনেকেই মনে করেন, বেশি ঝাঁঝ মানেই ভালো সরিষার তেল। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন।

কিছু ক্ষেত্রে তেলের প্রাকৃতিক ঝাঁঝ কম থাকলে, বাজারের কিছু অসাধু উৎপাদক তেলে কৃত্রিম ঝাঁঝ বাড়াতে এসেন্স ব্যবহার করেন। 

ফলে :

  • বোতল খুললেই তীব্র গন্ধ
  • চোখে পানি আসা ঝাঁঝ

যা অনেক সময় প্রাকৃতিক নয়।

অন্যদিকে, দেশি সরিষার প্রাকৃতিক ঝাঁঝ নির্ভর করে :

✔️সরিষার বয়স  
✔️আর্দ্রতা  
✔️সংরক্ষণ সময়

নতুন সরিষা ঝাঁঝ বেশি  
পুরনো সরিষা ঝাঁঝ স্বাভাবিকভাবে কম। 

তাই প্রাকৃতিক তেলে সবসময় একই রকম ঝাঁঝ থাকবে এমনটা নয়।

 

ভেজাল নয়, প্রাকৃতিক ভিন্নতা

খাঁটি সরিষার তেলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি মৌসুমভেদে সামান্য পরিবর্তিত হতে পারে। 

যেমন :

  • রং সামান্য হালকা বা গাঢ় হতে পারে
  • ঝাঁঝ কম-বেশি হতে পারে

এগুলোই প্রাকৃতিকতার লক্ষণ।

কৃত্রিমভাবে “স্ট্যান্ডার্ডাইজড” তেল সাধারণত এসেন্স, রং, কেমিক্যাল প্রসেস এর মাধ্যমে একরকম রাখা হয়।

(কাঠের ঘানিতে ভাঙ্গা সরিষার তেল) কিনতে এখানে ক্লিক করুন 

বাস্তব অভিজ্ঞতা: তেলের পরিবর্তনে শরীরের প্রতিক্রিয়া

অনেক পরিবার সয়াবিন তেল থেকে সরিষার তেলে ফিরে আসার পর রান্নার স্বাদ ও হজমে পরিবর্তন অনুভব করেন।

বেশ কয়েকজন বলেছেন আমাদের ব্যান্ডের সরিষার তেল খাওয়া শুরু করার পর থেকে আজকে পর্যন্ত গ্যাসের ট্যাবলেট কিনতে হয়নি। নিয়মিত সরিষার তেল ব্যবহার শুরু করার পর তার দীর্ঘদিনের হজম সমস্যায় উন্নতি এসেছে।

অবশ্যই প্রত্যেক মানুষের শরীর ভিন্ন, ফলাফলও ভিন্ন হতে পারে, তবে খাঁটি ও প্রাকৃতিক তেল ব্যবহার করা সবসময় নিরাপদ পছন্দ।

স্বচ্ছতার গুরুত্ব

আজকের বাজারে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে: স্বচ্ছতা, শুধু প্যাকেট দেখে তেলের গুণমান বোঝা যায় না। সচেতন ক্রেতা হিসেবে জানা জরুরি:

  • তেল কোথা থেকে এসেছে
  • কোন বীজ ব্যবহার হয়েছে
  • কীভাবে উৎপাদিত হয়েছে

বিশ্বাস তৈরি হয় তখনই, যখন উৎপাদন প্রক্রিয়া স্বচ্ছ হয়।

কেন আমাদের™ সরিষার তেল আপনার পরিবারের জন্য নিরাপদ?

১। আমরা স্থানীয় কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা দেশি সরিষা ব্যবহার করি, যাতে থাকে প্রকৃত স্বাদ ও পুষ্টিগুণ।

২। তেতুল কাঠের ঘানি ও দণ্ড ব্যবহার করে ধীরগতির ঐতিহ্যবাহী প্রক্রিয়ায় তেল নিষ্কাশন করা হয়, ফলে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে।

৩। কোনো বিদেশি হাইব্রিড বা GMO বীজ ব্যবহার করা হয় না, আমাদের™ সম্পূর্ণভাবে দেশি ও প্রাকৃতিক বীজের ওপর নির্ভরশীল।

৪। আমরা কখনোই কৃত্রিম সুগন্ধি বা রাসায়নিক উপাদান ব্যবহার করি না।

৫। সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ফিল্টার হাইজেনিকভাবে প্যাক করা হয়।

 

আমরা ট্র্যাডিশনাল কোন ই-কমাস ব্যবসায়ী না। গাজীপুর সালনা-তে আমাদের রয়েছে নিজস্ব কারখানা, আপনি আপনার পরিবার সহ সবান্ধবে আমন্ত্রিত। আসুন দেখুন বুঝুন, তারপর বিশ্বাস হলে নিরাপদ দেশী সরিষার তেল আপনার পরিবারের জন্য নিয়ে যান।

 

শেষ কথা

সরিষার দামের চেয়েও কম দামে তেল পাওয়া গেলে প্রশ্ন করা উচিত। কারণ প্রাকৃতিক, দেশি সরিষা, কোল্ড প্রেসড প্রক্রিয়া, হাইজেনিক উৎপাদন, এই সবকিছুর একটি বাস্তব খরচ আছে। দুই টাকা বাঁচানোর চেয়ে নিরাপদ খাবার বেছে নেওয়াই পরিবারের জন্য দীর্ঘমেয়াদে বেশি গুরুত্বপূর্ণ।

আমাদের™ আপনার সুস্থতায় প্রাকৃতিক বিশুদ্ধতা

(কাঠের ঘানিতে ভাঙ্গা সরিষার তেল) কিনতে এখানে ক্লিক করুন 

 


Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy