মুরগির হাড় চিবানো কি ভালো? জানুন উপকারিতা, এর পুষ্টিগুণ এবং বিজ্ঞানসম্মত দিক

বাংলাদেশে অনেকেই ভাত-মাংস খাওয়ার সময় মুরগির হাড় চিবিয়ে খাওয়া পছন্দ করেন।কেউ আবার হাড়ের ভেতরে থাকা মজ্জা আলাদা করে খাওয়ারও ভক্ত। বিশেষ করে ঝোল বা কড়াই গোশতের মাংসল হাড়গুলো যেন আরও স্বাদ বাড়িয়ে তোলে। কিন্তু প্রশ্ন হলো—মুরগির হাড় চিবানো কি শরীরের জন্য ভালো, নাকি এর মধ্যে রয়েছে কোন স্বাস্থ্যঝুঁকি?
আজকের ব্লগে আমরা এই বিষয়টি নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনার মাধ্যমে জানব এর উপকারিতা ও সতর্কতা।
চলুন দেখে নিই মুরগির হাড় ও হাড়ের মজ্জা খাওয়ার বৈজ্ঞানিক ভিত্তিতে কিছু উপকারিতা।
হাড়ের গঠন ও পুষ্টিগুণ:
হাড়ের সাদা অংশ সাধারণত তরুণাস্থি (Cartilage), যা প্রধানত দুই ধরনের প্রোটিন—গ্লাইসিন ও কোলাজেন দ্বারা গঠিত। গ্লাইসিন কোলাজেন তৈরিতে সহায়তা করে, যা আমাদের ত্বক, জয়েন্ট ও হাড়ের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আর হাড়ের লালচে মজ্জা অংশে থাকে—
- ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড
- আয়রন, সেলেনিয়াম, জিংক
- ভিটামিন A, E, K
- ভিটামিন B12, থায়ামিন, রিবোফ্লাভিন, ফসফরাস
মুরগির হাড় ও মজ্জার অসাধারণ উপকারিতাঃ
১. মস্তিষ্কের কোষ রাখে সুস্থঃ
হাড়ের মজ্জায় থাকা ভিটামিন B12 অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা মস্তিষ্কের কোষগুলোকে রক্ষা করে ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
২. কমায় প্রদাহ (Inflammation)ঃ
মজ্জার গ্লুকোস্যামিন, গ্লাইসিন এবং কনজুগেটেড লিনোলেইক অ্যাসিড শরীরের অন্তর্নিহিত প্রদাহ কমাতে সহায়তা করে।
৩. ক্যানসারের ঝুঁকি হ্রাস করেঃ
গবেষণায় দেখা গেছে, Adiponectin নামক একটি উপাদান হাড়ে থাকে, যা ওজন নিয়ন্ত্রণ ও ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে, বিশেষ করে যাঁদের অতিরিক্ত ওজন রয়েছে।
৪. ডায়াবেটিক মেটাবলিক সিনড্রোম প্রতিরোধঃ
Adiponectin ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে ও শরীরের অতিরিক্ত ফ্যাট ভাঙতে সাহায্য করে। ফলে এটি মেটাবলিক সিনড্রোম প্রতিরোধে কার্যকর।
৫. শিশুর বুদ্ধি বিকাশে সহায়কঃ
মজ্জায় থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শিশুদের মস্তিষ্কের উন্নয়ন ও বুদ্ধিবৃত্তিক বিকাশে বিশেষভাবে সহায়ক।
৬. রক্ত জমাট বাঁধায় সহায়কঃ
হাড়ে বিদ্যমান ভিটামিন K রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যা কোনো ক্ষত হলে দ্রুত নিরাময়ে সহায়তা করে।
৭. ত্বক, হাড় ও জয়েন্টের যত্নেঃ
হাড়ের প্রাকৃতিক উপাদান যেমন থায়ামিন, আয়রন, ফসফরাস, B12, ভিটামিন A ইত্যাদি আমাদের ত্বক, হাড় ও জয়েন্টের গঠন বজায় রাখতে সাহায্য করে।
তাহলে কি হাড় খাওয়া নিরাপদ?
হ্যাঁ, সঠিকভাবে রান্না করা দেশি মুরগির হাড় ও মজ্জা খাওয়া উপকারী ও স্বাস্থ্যকর হতে পারে। তবে হাড় চিবিয়ে খাওয়ার সময় ধারালো অংশ বা গলায় আটকে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে হবে, বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য।
মুরগির হাড় কেবল স্বাদ বাড়ায় না, এতে রয়েছে প্রচুর উপকারী পুষ্টি উপাদান। বিশেষ করে রান্না করা দেশি মুরগির হাড় ও মজ্জা হতে পারে সুস্থ জীবনের একটি গোপন পুষ্টির উৎস। তবে খাওয়ার সময় কিছুটা সচেতনতা রাখাই সবচেয়ে ভালো।
সুস্বাস্থ্যের জন্য আমাদের পণ্য।
পোস্টটি ভাল লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন










