মরিঙ্গা পাউডার - ৫০% ডিসকাউন্ট
  • মরিঙ্গা পাউডার - ৪২% ডিসকাউন্ট  Shop now
  • Need help? Call Us:   +8809613827475

Organic Food

সরিষার তেল স্বাস্থ্যকর না ক্ষতিকর? জানুন আসল সত্য ও সরিষার তেলের উপকারিতা | Amader | আমাদের

সরিষার তেল স্বাস্থ্যকর না ক্ষতিকর? জানুন আসল সত্য ও সরিষার তেলের উপকারিতা | Amader | আমাদের

সরিষার তেল স্বাস্থ্যকর না ক্ষতিকর? জানুন সত্যটা- Amader™ Natural Cold Press Mustard Oil

বাংলাদেশের ঘরে ঘরে সরিষার তেল শুধু রান্নার উপকরণ নয়, বরং ঐতিহ্যের অংশ। আমাদের দাদী-নানীদের সময় থেকেই এই তেল ব্যবহার হয়ে আসছে ভর্তা, ভাজা, আচার থেকে শুরু করে চুল ও ত্বকের যত্নে। কিন্তু প্রশ্ন হলো- সরিষার তেল কি সত্যিই স্বাস্থ্যকর, না কি ক্ষতিকর? চলুন, বৈজ্ঞানিকভাবে বিষয়টি বিশ্লেষণ করি এবং জেনে নেই কেন Amader™ Cold Press Mustard Oil হতে পারে আপনার পরিবারের সেরা পছন্দ।

Amader-Order-Button

🥇সরিষার তেলেরপুষ্টিগুণ :

প্রাকৃতিক সরিষার তেল হলো একধরনের উদ্ভিজ্জ তেল যা দেশি সরিষা(Brassica juncea) থেকে কাঠের ঘানিতে ধীরে ধীরে পিষে তোলা হয়। এতে কোনো কেমিক্যাল, ব্লিচিং এজেন্ট বা হিট ট্রিটমেন্ট ব্যবহার হয় না- তাই তেলের প্রাকৃতিক গুণ অক্ষুণ্ণ থাকে।

মূল পুষ্টিগুণসমূহঃ

🧈Monounsaturated Fat (MUFA) — প্রায় ৬০%

🧈Polyunsaturated Fat (PUFA) — প্রায় ২০%

🧈Omega-3 & Omega-6 fatty acids

🧈Vitamin E & Antioxidants

এই উপাদানগুলো শরীরে ভালো কোলেস্টেরল (HDL) বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল (LDL) কমায় — যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক

সরিষার তেলের স্বাস্থ্য উপকারিতা❤️

১. হৃদযন্ত্রের সুরক্ষা :

MUFA ও PUFA হৃদপিণ্ডের জন্য উপকারী চর্বি। নিয়মিত পরিমাণমতো ঘানির তেল খেলে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।

২.  ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য :

সরিষার তেল শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে

৩.  রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি :

অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন E ত্বক, লিভার ও স্নায়ুতন্ত্রে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

৪.  ত্বক ও চুলের প্রাকৃতিক যত্ন :

Amader™ Cold Press Mustard Oil-এ থাকা প্রাকৃতিক ভিটামিন E ও ফ্যাটি অ্যাসিড চুলে পুষ্টি যোগায়, খুশকি ও চুলপড়া কমায়। একইসঙ্গে এটি ত্বক নরম ও উজ্জ্বল রাখে

৫  অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ :

সরিষার তেলে থাকা allyl isothiocyanate যৌগ ব্যাকটেরিয়া ও ছত্রাক নাশক, ফলে খাবার দীর্ঘদিন সংরক্ষণে সহায়ক (বিশেষ করে আচারে ব্যবহারে)।

Amader-Order-Button
 

 

⚠️তাহলে সরিষার তেল ক্ষতিকর কেন বলা হয়?

যে সব তেল ভেজাল, অতিরিক্ত রিফাইন করা বা নিন্মমানের সেগুলো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। নিম্নমানের তেলে বেশি থাকে erucic acid, যা দীর্ঘদিন অতিরিক্ত খেলে হৃদপিণ্ডে ফ্যাট জমার ঝুঁকি বাড়াতে পারে। তবে গবেষণায় দেখা গেছে — Cold Press পদ্ধতিতে তৈরি তেলে erucic acid এর মাত্রা নিরাপদ সীমার মধ্যে থাকে।

অতএব, সরিষার তেল ক্ষতিকর নয়, বরং ভেজাল বা অতিরিক্ত প্রসেস করা তেলই বিপজ্জনক।

কেন Amader™ Cold Press Mustard Oil আলাদা🌿?

Amader™ বিশ্বাস করে—“শরীরের যত্ন শুরু হোক প্রকৃতির কাছ থেকে।” তাই আমাদের Cold Press সরিষার তেল তৈরি হয় দেশি সরিষা বীজ থেকে, কাঠের ঘানিতে ধীরে ধীরে পিষে, কোনো কেমিক্যাল ছাড়া।

🔰Amader™ তেলের বৈশিষ্ট্য

🟢১০০% দেশি সরিষা, কোনো মিশ্রণ নয়।

🟢কেমিক্যাল-ফ্রি, হিট-ট্রিটমেন্ট নেই

🟢কাঠের ঘানি, এবং মাঝের দণ্ডটাও কাঠের তাথে পুষ্টিগুণ অক্ষুণ্ণ।

🟢স্বাদে আসল, গন্ধে বিশুদ্ধ।

🟢বি এস টি আই অনুমোদিত ও স্বাস্থ্যবান্ধব

 

🍲কিভাবে ব্যবহার করবেন

  • প্রতিদিনের ভর্তা, ভাজা, তরকারি বা আচারে ব্যবহার করুন।
  • রান্নার আগে তেল সামান্য গরম করে নিলে স্বাদ ও গন্ধ আরও বাড়ে।
  • খুব বেশি তাপমাত্রায় ভাজা খাবারে একই তেল বারবার ব্যবহার না করাই ভালো।

সুতরাং সরিষার তেল নিজে কোনোভাবেই ক্ষতিকর নয় — বরং প্রকৃত, বিশুদ্ধ Cold Press সরিষার তেল আমাদের শরীরের জন্য এক আশীর্বাদ। যদি আপনি দেশি ঘানির তেল, খাঁটি সরিষা, এবং প্রাকৃতিক খাদ্যাভ্যাসে বিশ্বাসী, তবে Amader™ Cold Press Mustard Oil-ই হতে পারে আপনার পরিবারের নিরাপদ ও স্বাস্থ্যকর পছন্দ।


Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy