মরিঙ্গা পাউডার - ৫০% ডিসকাউন্ট
  • মরিঙ্গা পাউডার - ৪২% ডিসকাউন্ট  Shop now
  • Need help? Call Us:   +8809613827475

Organic Food

হার্টের ব্লক কী, কেন হয় এবং এর প্রতিকার কী

হার্টের ব্লক কী, কেন হয় এবং এর প্রতিকার কী

হার্টের ব্লক কী, কেন হয় এবং প্রতিকার কি আসুন জেনে নিইঃ 
❤️ হার্টের ব্লক কী?
হৃদ্‌যন্ত্র আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি প্রতি মুহূর্তে রক্ত পাম্প করে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়। কিন্তু হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহকারী ধমনিতে যদি চর্বি বা কোলেস্টেরল জমে রক্ত চলাচল ব্যাহত হয়, তখনই সৃষ্টি হয় হার্টের ব্লক

এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় করোনারি আর্টারি ডিজিজ (CAD) বা হার্ট ব্লকেজ। এ ছাড়া হৃদয়ের বৈদ্যুতিক সংকেতজনিত সমস্যাকেও বলা হয় ইলেকট্রিক্যাল হার্ট ব্লক।

⚠️ কেন হয় হার্ট ব্লক?
হার্ট ব্লক হঠাৎ হয় না, এটি দীর্ঘ সময় ধরে তৈরি হয়। প্রধান কারণগুলো হলো:

  • অতিরিক্ত কোলেস্টেরল জমা হওয়া। 
  • উচ্চ রক্তচাপ (High Blood Pressure)।
  • ডায়াবেটিস (Blood Sugar High)।
  • ধূমপান ও অ্যালকোহল গ্রহণ।
  • চর্বিযুক্ত খাবার ও অস্বাস্থ্যকর জীবনযাপন।
  • শারীরিক পরিশ্রমের অভাব।
  • পারিবারিক জেনেটিক কারণ।
  • মানসিক চাপ ও অবসাদ।

🤒 হার্ট ব্লকের লক্ষণ (Heart Block Symptoms)
হার্ট ব্লকের লক্ষণগুলো সব সময় একরকম হয় না। অনেকেই হয়তো কিছুই টের পান না, আবার অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে নিচের উপসর্গ:

  • বুকে ব্যথা বা ভার লাগা (বিশেষ করে বামদিকে)
  • শ্বাসকষ্ট বা সহজেই হাঁপিয়ে যাওয়া
  • বুক ধড়ফড় করা (Palpitations)
  • মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
  • হঠাৎ ক্লান্তি ও দুর্বলতা
  • বাম হাত বা চোয়ালে ব্যথা

🔬 কীভাবে শনাক্ত করা হয়?
যদি উপরের লক্ষণগুলোর কোনোটি দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিচের টেস্টগুলো করতে বলা হতে পারে:

  • ECG (ইসিজি)।
  • Echocardiogram।
  • TMT (Stress Test)।
  • Coronary Angiogram।
  • Blood Test (কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, সুগার ইত্যাদি)।

✅ হার্ট ব্লকের প্রতিকার কি
🥦 খাদ্য ও জীবনধারায় পরিবর্তনঃকম কোলেস্টেরলযুক্ত খাবার খান।লবণ ও চিনি সীমিত করুন।রোজ কমপক্ষে ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম করুন,মানসিক চাপ কমান,ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন,পর্যাপ্ত ঘুম নিন (৬–৮ ঘণ্টা)।

🛡️ প্রতিরোধই শ্রেষ্ঠ চিকিৎসা
হার্ট ব্লক প্রতিরোধের কিছু কার্যকর উপায়:

  • স্বাস্থ্যকর খাদ্য ঃ চর্বিমুক্ত, আঁশযুক্ত ও তাজা খাবার খান। 
  • নিয়মিত ব্যায়াম ঃ হাঁটা, যোগব্যায়াম বা সাইক্লিং করুন। 
  • ধূমপান-বিরতি ঃধূমপান হার্টের প্রধান শত্রু এটি থেকে বিরত থাকুন।
  • স্ট্রেস কমানঃ মেডিটেশন, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন সময় মত। 
  • নিয়মিত চেকআপঃরক্তচাপ, সুগার, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন।


হার্টের ব্লক একটি নীরব ঘাতক, কিন্তু সময়মতো সচেতনতা, জীবনধারায় পরিবর্তন এবং চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। তাই লক্ষণ উপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

 


Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy