রমজানে কখন চিয়া সিড খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন?

রমজানে কখন চিয়া সিড খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন?
চিয়া সিড শরীরের জন্য অত্যন্ত উপকারী।সাহ্রি ও ইফতারে চিয়া সিড খাওয়া সম্ভব হলেও, কোন সময় খেলে সর্বাধিক উপকার পাওয়া যাবে, সেটি জানা জরুরি। আসুন আমরা সেই বিষয় এ জেনে নিই।
সাহ্রিতে চিয়া সিড খাওয়ার উপকারিতাঃ
সাহ্রিতে এমন খাবার খাওয়া উচিত, যা দীর্ঘ সময় শক্তি যোগাতে সক্ষম। ভাত, মাছ, মাংস, দুধ ইত্যাদি পুষ্টিকর খাবারের পাশাপাশি চিয়া সিড খাওয়া যেতে পারে। তবে চিয়া সিড খেলে দীর্ঘক্ষণ ক্ষুধা লাগবে না, যা আপাতদৃষ্টিতে ভালো মনে হলেও, এতে শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হতে পারে। কারণ, এটি পেট ভরিয়ে রাখলেও পর্যাপ্ত শক্তি সরবরাহ করতে পারে না।
যদি কেউ কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তবে সাহ্রিতে চিয়া সিড ভেজানো পানি পান করা যেতে পারে।
ইফতারে চিয়া সিড খাওয়ার উপকারিতাঃ
ইফতার চিয়া সিড গ্রহণের জন্য সবচেয়ে ভালো সময়। এটি আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে সালাদ, টক দই বা পানীয়তে মিশিয়ে খান । চিয়া সিড খেলে প্রচলিত ভাজাপোড়া খাবারের প্রতি নির্ভরতা কমবে, যা হজমের জন্য ভালো এবং রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সহায়ক।
ডায়াবেটিস রোগীদের জন্য ইফতারে চিয়া সিড বিশেষ উপকারী। এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এছাড়া কম ক্যালরি গ্রহণের ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকে।
সর্বোপরি, ইফতারে চিয়া সিড খাওয়া অধিকাংশ মানুষের জন্য উপকারী। তবে যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলে সাহ্রিতে এটি খান । খাওয়ার অন্তত ১৫–২০ মিনিট আগে চিয়া সিড ভিজিয়ে নিলে এটি সর্বোচ্চ উপকার প্রদান করবে।
চিয়া সিড পানিতে ভিজিয়ে খেতে চাইলে সাহ্রির জন্য একটু আগেভাগে ঘুম থেকে ওঠার পরিকল্পনা করুন, যাতে সময়মতো পান করা সম্ভব হয় ।
অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট:https://amadere.com/product/amader-chia-seed
অথবা আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/search/top?q=amadere.com
অথবা 01615980394,01615980395 এই নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন।
ভালো খান সুস্থ থাকুন আমাদের ডট কম এর সাথেই থাকুন ধন্যবাদ










