মরিঙ্গা পাউডার - ৫০% ডিসকাউন্ট
  • মরিঙ্গা পাউডার - ৪২% ডিসকাউন্ট  Shop now
  • Need help? Call Us:   +8809613827475

রমজানের শেষ দশকে আমরা যেসব আমল গুরুত্বের সাথে করতে পারি।

রমজানের শেষ দশকে আমরা যেসব আমল গুরুত্বের সাথে করতে পারি।
 
🌙 রমজানের শেষ দশকে আমরা যেসব আমল গুরুত্বের সাথে করতে পারি।
 
✅ ইতিকাফ করা।
✅ নামাজ ও তাহাজ্জুদে মনোযোগ।
✅ কুরআন পড়া ও বুঝার চেষ্টা।
✅ দোয়া করা।
✅ সদকা ও খায়ের করা।
✅ তওবা ও ইস্তিগফার।
✅ লাইলাতুল কদর অনুসন্ধান।
 
‘আয়িশাহ্ (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা রমাযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান কর। (২০১৯, ২০২০, মুসলিম ১৩/৪০, হাঃ ১১৬৯, আহমাদ ২৪৩৪৬) 
 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এই শেষ দশ দিনকে অত্যন্ত গুরুত্ব দিতেন। আমরা এই শেষ দশকে কিছু আমল গুরুত্বের সাথে করতে পারি : 
 
1️⃣ বেশি বেশি ইবাদত করা, রাত জেগে ইবাদত করা, পরিবার-পরিজনকেও ইবাদতের ওপর উদ্বুদ্ধ করা
আম্মাজান আয়েশা রা. থেকে বর্ণিত হাদীসে এসেছে, তিনি বলেন, ‘যখন রমযানের শেষ দশক আসত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর লুঙ্গি কষে নিতেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাতে জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন। (সহীহ বুখারী, ২০২৪)
 
2️⃣ ইতিকাফ করা এবং শবে কদর তালাশ করা : 
আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ কর। (সহীহ বুখারী, ২০২০)
 
3️⃣ বিশেষত বেজোড় রাতগুলোতে শবে কদর তালাশ করা : 
আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদরের সন্ধান কর। (সহীহ বুখারী, ২০১৭)
 
রমজান চলে যাচ্ছে ধীরে ধীরে। বরকতময় দিনগুলো শেষ হয়ে যাচ্ছে অবশেষে। কী করলাম আর কী পেলাম, এর হিসাব টানা জরুরি। এমন যেন না হয়, রমজান চলে গেল ঠিকই, কিন্তু আমার প্রাপ্তির খাতা শূন্যই রয়ে গেল।
✨ এই শেষ দশক আল্লাহর নিকট ক্ষমা, রহমত ও নাজাত লাভের শ্রেষ্ঠ সুযোগ।
আসুন, আমরা সবাই এই দিনগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
 

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy