স্বাস্থ্য সচেতনতায় তেতো খাবারের যত গুণাগুণ

খাবার শুধু পেট ভরানোর উপায় নয়।বহু যুগ ধরেই তেতো খাবার আমাদের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রেখে চলেছে। চলুন জেনে নিই সেই খাবারগুলোর উপকারিতা—
✅ করলা
করলার তেতো স্বাদের পেছনে রয়েছে মোমোর্ডিসিন ও ট্রাইটারপেনয়েড—যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে, হজম বাড়ায় ও রোগ প্রতিরোধে সাহায্য করে।

✅ নিমপাতা
‘ম্যাজিক পাতা’ হিসেবে পরিচিত নিম দেহে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়, রক্ত পরিষ্কার করে এবং কৃমিনাশক হিসেবে কাজ করে। তবে গর্ভবতী নারী ও শিশুদের জন্য এটি পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয়।

✅ শুক্তা
বাঙালির ঐতিহ্যবাহী তেতো রসের খাবার শুক্তা রুচি বাড়ায় ও হজমে সহায়তা করে। করলা, উচ্ছে, নিমপাতা ইত্যাদি দিয়ে তৈরি এই পদটি মুখশুদ্ধির পাশাপাশি উপকারী একটি ডেটক্স খাবার।
✅ পাটশাক
কচি পাটশাকে থাকে প্রচুর ক্যালসিয়াম, ক্যারোটিন ও ফলিক অ্যাসিড। এটি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়, রুচি ফেরায় ও শরীরকে চনমনে রাখে।

✅ শজনে ডাঁটা ও পাতা
শজনে ডাঁটা পটাশিয়াম ও ক্যালসিয়ামের ভালো উৎস। ডাঁটা, পাতা ও ফুল সংক্রমণ প্রতিরোধে কার্যকর। চিকেন পক্সের সময় শজনে বিশেষ উপকারী বলে মনে করা হয়।

✅ কালিজিরা
কালিজিরা হজমশক্তি ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। ঠান্ডা, কাশি ও লিভারের জন্য উপকারী এই উপাদান অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর। তবে দিনে ২ গ্রাম-এর বেশি না খাওয়াই ভালো। গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ নয়।

⚠️ কিছু সাবধানতা:
করলার জুস খাওয়ার আগে কীটনাশক ব্যবহারের পর ৭২ ঘণ্টা অপেক্ষা করুন।
গর্ভবতী নারীদের নিমপাতা ও অতিরিক্ত কালিজিরা খাওয়া থেকে বিরত থাকা উচিত।










